খাগড়াছড়িতে তিন দিনব্যাপী উন্নত চুকবল প্রশিক্ষণ শুরু
- আপডেট: ১২:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৬

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘উন্নত চুকবল প্রশিক্ষণ কর্মসূচি’। জেলার চুকবল খেলোয়াড়দের দক্ষতা ও কৌশলগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থা’র এডহক কমিটি’র সদস্য সচিব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক ও বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য সাইফুল্লাহ মুনির,

তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়াড়দের চুকবলের নিয়ম-কানুন, খেলার কৌশল, বল নিয়ন্ত্রণ, দলীয় সমন্বয়, শারীরিক সক্ষমতা ও মাঠের শৃঙ্খলাসহ আধুনিক চুকবল চর্চার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, খাগড়াছড়িতে চুকবলের প্রসার এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের দক্ষতা বিকাশে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে জেলার খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরার সুযোগ তৈরি হবে।
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দলীয় চেতনা বিকাশের পাশাপাশি চুকবলকে জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


























