১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর-২০২৬) বিকেলে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

বিকেল ৫টায় বেনাপোল হাইস্কুল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। এতে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌরসভার নয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

র‍্যালিটি বেনাপোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নূর শপিং সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সহসভাপতি শাহাবুদ্দিন আহামেদ, আতিকুজ্জামান সনি, নাসিমুল গণি বল্টু ও আলহাজ্ব আবদার আলী, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও আক্তারুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল মুননাফ এবং অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সামাদ।

এ ছাড়া বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু, পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওনসহ নয়টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাজিম উদ্দীন বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।

তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে দলের বিভিন্ন কঠিন সময়ে বেগম খালেদা জিয়া নেতৃত্ব গ্রহণ করেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির নেতা-কর্মীরা নানা আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে এসেছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ৪৮ বছরের পথচলায় বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখেছে। ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে দলটি আজকের অবস্থানে পৌঁছেছে। আগামী দিনেও নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

আপডেট: ০৮:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬