১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’: ইমদাদুল হক ইমদাদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৫

নিজস্ব প্রতিবেদক: ‘ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—এমন প্রত্যয় ব্যক্ত করে বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ সোমবার (৩১ আগস্ট-২০২৬) সকালে ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর গ্রামে টানা পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, প্রত্যাশা ও নাগরিক সমস্যার কথা শোনেন। নির্বাচিত হলে নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী পৌরসভার উন্নয়ন ও সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

ইমদাদুল হক ইমদাদ বলেন, ‘আমি কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার জন্য নির্বাচনে আসিনি। মানুষের সেবা করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছি। আমার কাছে মেয়রের পদ কোনো ক্ষমতার চেয়ার নয়, এটি জনগণের সেবা করার দায়িত্ব।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর রাজপথে থেকে মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার জনগণের পাশে থেকে কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে বেনাপোল পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও জনবান্ধব পৌরসভায় পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করব।’

পৌরসভার নাগরিকদের সমান অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সবার প্রাপ্য সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

ভোটারদের উদ্দেশে ইমদাদুল হক ইমদাদ বলেন, ‘আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার শক্তি। আমি প্রতিশ্রুতির রাজনীতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।’

তার নেতাকর্মীদের দাবি, ইমদাদুল হক ইমদাদ দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। দীর্ঘ ১৬ বছর রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার অভিজ্ঞতা তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বলেও উল্লেখ করেন তারা।

পঞ্চম দিনের গণসংযোগে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তার সঙ্গে নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাদিপুর ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

‘ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’: ইমদাদুল হক ইমদাদ

আপডেট: ১২:০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬