১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শালিখায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • /

​শালিখা (মাগুরা) প্রতিনিধি: ​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখা উপজেলায় বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​কর্মসূচির অংশ হিসেবে একই দিন বিকেল ৪টায় আড়পাড়া বাজার স্ট্যান্ডস্থ দলের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আড়পাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
​উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, ​জেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান চকলেট,​শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন সিকদার, ​জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেন, ​বুনাগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, ​উপজেলা যুবদল নেতা নয়নুজ্জামান নয়ন মুন্সি, ​স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, ​স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, ​শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন, ​আড়পাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাজিব, ​আড়পাড়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব নাহিদ বিশ্বাস, ​মহিলা দলের নেত্রী রুনা সালাম।

​এছাড়াও শালিখা উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রা ও দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

শালিখায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট: ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬