১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩০

নিজস্ব প্রতিবেদকঃ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিকে শ্রদ্ধা নিবেদন পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হাবিব উন নবী খান সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি এবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

Please Share This Post in Your Social Media

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

আপডেট: ১১:৫১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬