১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি তালেব মেম্বার আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আবু তালেব (৪৭) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর-২০২৬) বেলা ১১টার দিকে শার্শা থানার বাগআঁচড়া বাজারের ‘সততা ইলেকট্রনিক্স’-এর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

​​গ্রেপ্তারকৃত আবু তালেব বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। তিনি বাগআঁচড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে।

​পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের হওয়া একটি বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় তদন্তের পর আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। এসআই আশীষ সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

​শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি তালেব মেম্বার আটক

আপডেট: ০৭:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬