১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রুদ্রপুরে ভারতীয় উইনিক্স সিরাপসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ মো. সাইদুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটক সাইদুর রহমান শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. মাহাবুর রহমান। অভিযানে তার কাছ থেকে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক আসামিকে উদ্ধার করা আলামতসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল ও মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

রুদ্রপুরে ভারতীয় উইনিক্স সিরাপসহ আটক-১

আপডেট: ১০:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬