নাভারণে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
- আপডেট: ১০:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার নাভারণে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে নাভারণ আঞ্চলিক বিএনপি।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নাভারণ পশুহাট সংলগ্ন নাভারণ আঞ্চলিক বিএনপির কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। মিছিলটি নাভারণ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নুরে আলম আতা, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মন্ডল, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাবেক সভাপতি মিজানুর রহমান, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফারুক হোসেন, নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহরাব হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান মেম্বার (সাবেক) ও আতিয়ার রহমান দলু।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যশোর জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন টিপু ও যশোর জেলা তাঁতীদলের সদস্য শফি ইসলাম।
শার্শা উপজেলা ওলামাদলের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, শার্শা উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক সোহরাব হোসেন, সদস্য সচিব বদিউজ্জামাল বদি এবং শার্শা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জিল্লু, সাইফুল ইসলাম পিন্টু, জিয়াউর রহমান জিয়া, মো. আওরঙ্গজেব, মনিরুজ্জামান মনি, মো. মোজাফফর হোসেন ও আব্দুর রশিদ এবং সদস্য আজগার আলী, হাবিবুর রহমান হাবিব ও খায়রুজ্জামান সোহাগ উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওয়াছি উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মিলন, সদস্য আব্দুস সালাম, মোখলেছুর রহমান, বাকী বিল্লাহ এবং শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহজালাল আগুন উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন ও জিয়াউর রহমান জিয়া, আহ্বায়ক কমিটির সদস্য পিয়াস মাহমুদ ও মহিনুর রহমান এবং নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান সাজু ও সাধারণ সম্পাদক পারভেজ রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
























