০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাঘারপাড়ায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উদযাপিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০

বিশেষ প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

সনাতন বিদ্যার্থী সংসদ, বাঘারপাড়া উপজেলা শাখা ও আলাদীপুর মহাশ্মশান কমিটির যৌথ উদ্যোগে মহাশ্মশান প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বালন, মঙ্গল শোভাযাত্রা, ভজন-কীর্তন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মীয় নৃত্য ও সংগীত প্রতিযোগিতা এবং লীলা কীর্তন। অনুষ্ঠানে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থীরা।

এ সময় সভাপতি চন্দন ভট্টাচার্য্য তাঁর বক্তব্যে বলেন, “শ্রীকৃষ্ণের অহিংসা, প্রেম ও চিরায়ত বন্ধুত্বের বাণী আমাদের নিজেদের জীবনে ধারণ করতে হবে। সব ভেদাভেদ ভুলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মৈত্রী প্রতিষ্ঠার ব্রত নিয়ে আমাদের একটি সুন্দর আগামী গড়ে তুলতে হবে।”

সম্পাদক শ্যামল বিশ্বাসের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাশ্মশান কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য, সম্পাদক স্বপন বসু ও কোষাধ্যক্ষ স্বপন পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিন্দু কল্যাণ ট্রাস্ট, নড়াইল জেলার ফিল্ড সুপারভাইজার গৌর কুমার বর্মন উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি কার্তিক গোলদার, বাসুদেব সেন, গৌতম দেবনাথ ও সুধাংশু রায় উপস্থিত ছিলেন।

এছাড়াও এসভিএস বাঘারপাড়া শাখার বিশাল রায়, নিপু নন্দী, সজীব রায়, সৌরভ ভদ্র, প্রান্ত চক্রবর্তী ও লিখন বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিদ্যার্থী ও ভক্তবৃন্দ অনুষ্ঠানে সক্রিয়ভাবে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত ও বিদ্যার্থীর উপস্থিতিতে মহাশ্মশান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী বিদ্যার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উদযাপিত

আপডেট: ০৬:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬