০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বড়আঁচড়ায় ইমদাদের গণসংযোগ, চাইলেন দোয়া-সমর্থন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ সোমবার (৭সেপ্টেম্বর-২০২৬) সকালে পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বড়আঁচড়া গ্রামে গণসংযোগ করেছেন। চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন তিনি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দোয়া, সমর্থন ও সহযোগিতা চান।

বড়আঁচড়া গ্রামে এটি ছিল ইমদাদুল হক ইমদাদের প্রথম দিনের গণসংযোগ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক প্রত্যাশার কথা শোনেন। প্রবীণদের সঙ্গে কথা বলার পাশাপাশি তরুণদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন তাকে স্বাগত জানান। এ সময় ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা যায় মেয়র পদপ্রার্থীকে। পরে তিনি আসন্ন নির্বাচনে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি আপনাদের কাছে শুধু ভোট চাইতে আসিনি, আপনাদের দোয়া ও ভালোবাসা চাইতে এসেছি। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে পৌরবাসীর কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি বলেন, “বেনাপোল পৌরসভার প্রতিটি নাগরিকের কথা শুনে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। নাগরিক সেবা সহজ করা এবং এলাকার সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়াই হবে আমার অন্যতম লক্ষ্য।”

গণসংযোগে বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যুবদল নেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা হান্নান হোসেন ও আহমদ আলী উপস্থিত ছিলেন।

এ ছাড়া বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি ও মহাসিন আলমসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বড়আঁচড়া ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

বড়আঁচড়ায় ইমদাদের গণসংযোগ, চাইলেন দোয়া-সমর্থন

আপডেট: ০৬:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬