০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে গালিগালাজ ও হুমকি, থানায় জিডি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • /

সাব্বির হোসেন: যশোরের ঝিকরগাছায় পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক মোঃ শাকিল হোসেনকে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে শাকিল হোসেন উল্লেখ করেন, রোববার (৬ সেপ্টেম্বর) তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ০১৯৫৭-৯২৯১১০ নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে WhatsApp-এ কল আসে। ফোনে সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত তার একটি সংবাদ নিয়ে কথা বলার একপর্যায়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

শাকিল হোসেনের অভিযোগ, ফোন করা ব্যক্তি নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। পরে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য নন।

জিডিতে ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম সিরাজ (রাজু) বলে উল্লেখ করা হয়েছে। তিনি ঝিকরগাছা উপজেলার নিবাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের বাসিন্দা বলে জিডিতে উল্লেখ করা হয়।

শাকিল হোসেন বলেন, ফোনে হুমকি দেওয়ার পর থেকে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। ওই ব্যক্তি তার বা পরিবারের কোনো ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা করছেন।

এ ঘটনায় সোমবার ঝিকরগাছা থানায় জিডি নম্বর-৩১৭ এবং ট্র্যাকিং নম্বর-NFXXUO তে সাধারণ ডায়েরি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সিরাজুল ইসলাম সিরাজ (রাজু)-এর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে গালিগালাজ ও হুমকি, থানায় জিডি

আপডেট: ০৭:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬