যশোরে ডিবির পৃথক অভিযানে ৫৫০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
- আপডেট: ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর-২০২৬) রাতে ও সকালে কোতয়ালী মডেল থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ডিবির এসআই রকি মন্ডলের নেতৃত্বে একটি দল কোতয়ালী থানার চাঁচড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁচড়া থেকে কোর্ট মোড়গামী সড়কের পাশে রোজা স্টিল অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে পাকা রাস্তা থেকে মো. আলমগীর শেখ (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আলমগীর শেখ যশোরের কোতয়ালী থানার মন্ডলগাতি এলাকার বাসিন্দা। তিনি মৃত জালাল শেখ ও মৃত মালেকা বেগমের ছেলে।
এর আগে সোমবার রাত ১২টা ৫ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগুনিতলা এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে মো. বনি আমিন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বনি আমিন কোতয়ালী মডেল থানার কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার মো. মোজাহার আলীর ছেলে।
ডিবি পুলিশ আরও জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।





















