০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ১৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৭ সেপ্টেম্বর-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৯৮ বোতল ‘এস্কাফ’ সিরাপ (ESCUF SYRUP) আটক করে। পরে এসব সিরাপ মামলার আলামত হিসেবে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে ঘিবা বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজা আটক করেন। আটক মদ ও গাঁজা মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কাশিপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৪০ বোতল কীটনাশক আটক করেন। পরে তা আইনগত প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২৯টি শাড়ি, ৫টি কম্বল, ৩ দশমিক ৫ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুচকা, ৭৫৬টি চকলেট, ২ কেজি কিশমিশ ও ৫৭১টি কসমেটিকস সামগ্রী আটক করে। এসব চোরাচালান পণ্যও আইনগত প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটক করা চোরাচালান পণ্যের মোট মূল্য ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ১৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

আপডেট: ১১:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬