০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯

নিজস্ব প্রতিবেদকঃ বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের নিজস্ব অর্থায়নে বেনাপোল পৌরসভার পৌর গেট এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়।

বুধবার বিকেল সাড়ে চারটায় বেনাপোল পৌর গেট সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজসহ ১২৬০টি গাছের চারা রোপণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আবু তাহের বলেন, “দেশকে সবুজায়ন এবং প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় বেশি করে গাছ লাগানো অত্যন্ত জরুরি। গাছ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন দেওয়ার পাশাপাশি ফলমূল ও আসবাবপত্রের জোগান দেয়। এছাড়া অতিবৃষ্টি, বন্যা, খরা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে গাছের ভূমিকা অপরিসীম।”

তিনি আরও উল্লেখ করেন যে, আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিএনপির সকল জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। একইসঙ্গে সরকারিভাবেও এ ধরনের জনকল্যাণমূলক পদেেক্ষেপ সর্বাত্মক সহযোগিতার কথা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপডেট: ০৯:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬