০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘ভালোবাসা ও আস্থার মর্যাদা রেখে মানুষের জন্য কাজ করতে চাই’—ইমদাদুল হক ইমদাদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে যশোরের বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর গ্রামে গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

বুধবার (২ সেপ্টেম্বর-২০২৬) ষষ্ঠ দিনের গণসংযোগে তিনি এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তিনি বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় করেন, তরুণদের সঙ্গে মতবিনিময় করেন এবং নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এলাকার নাগরিক সমস্যার বিষয়ে খোঁজ নেন।

এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থাই আমার পথচলার শক্তি। মানুষের জন্য কাজ করার সুযোগ পেলে ১ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ভোগের বিষয় নয়, এটি মানুষের সেবা করার দায়িত্ব। এলাকার নাগরিক সমস্যা সমাধান, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইমদাদুল হক ইমদাদ আরও বলেন, “আমি পদ-পদবির জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তাঁর কাছে তুলে ধরেন। তিনি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন।

গণসংযোগ শেষে ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন ইমদাদুল হক ইমদাদ।

এ সময় বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

‘ভালোবাসা ও আস্থার মর্যাদা রেখে মানুষের জন্য কাজ করতে চাই’—ইমদাদুল হক ইমদাদ

আপডেট: ১২:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬