১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রামগঞ্জ-নিত্যানন্দী সড়ক যেন দুর্ভোগের অপর নাম: জনপ্রতিনিধিদের উদাসীনতার অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২

​মোঃ বাদশা প্রামানিক নিলফামারী প্রতিনিধিঃ
রামগঞ্জ থেকে ঢুহুলী পাড়া হয়ে নিত্যানন্দী পর্যন্ত যাওয়ার রাস্তাটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অরজামিনী গিয়ে দেখা যায়, ​প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এর মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন এবং জরুরি মুহূর্তে রোগীদের হাসপাতালে নিতে গিয়ে বড় ধরনের বিপাকে পড়তে হচ্ছে।

​স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতা ও জবাবদিহিতার অভাবেই এলাকার এই বেহাল দশা। জনকল্যাণে তাদের কোনো মাথাব্যথা নেই, বরং নানা অনিয়মের মাধ্যমে নিজেদের পকেট ভারী করতেই তারা ব্যস্ত।

সাধারণ মানুষের সচেতনতা ও প্রতিবাদী মানসিকতার অভাবেই এই স্বেচ্ছাচারিতা চলছে বলে মনে করছেন অনেকে। দীর্ঘদিন ধরে চলা এই জনদুর্ভোগের পেছনে স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতা ও অনিয়মকে দায়ী করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

রামগঞ্জ-নিত্যানন্দী সড়ক যেন দুর্ভোগের অপর নাম: জনপ্রতিনিধিদের উদাসীনতার অভিযোগ

আপডেট: ১২:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬