মোঃ বাদশা প্রামানিক নিলফামারী প্রতিনিধিঃ
রামগঞ্জ থেকে ঢুহুলী পাড়া হয়ে নিত্যানন্দী পর্যন্ত যাওয়ার রাস্তাটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) অরজামিনী গিয়ে দেখা যায়, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এর মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন এবং জরুরি মুহূর্তে রোগীদের হাসপাতালে নিতে গিয়ে বড় ধরনের বিপাকে পড়তে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতা ও জবাবদিহিতার অভাবেই এলাকার এই বেহাল দশা। জনকল্যাণে তাদের কোনো মাথাব্যথা নেই, বরং নানা অনিয়মের মাধ্যমে নিজেদের পকেট ভারী করতেই তারা ব্যস্ত।
সাধারণ মানুষের সচেতনতা ও প্রতিবাদী মানসিকতার অভাবেই এই স্বেচ্ছাচারিতা চলছে বলে মনে করছেন অনেকে। দীর্ঘদিন ধরে চলা এই জনদুর্ভোগের পেছনে স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতা ও অনিয়মকে দায়ী করছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.