নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আবু তালেব (৪৭) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর-২০২৬) বেলা ১১টার দিকে শার্শা থানার বাগআঁচড়া বাজারের ‘সততা ইলেকট্রনিক্স’-এর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আবু তালেব বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। তিনি বাগআঁচড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের হওয়া একটি বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় তদন্তের পর আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। এসআই আশীষ সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.