হা-ডু-ডু খেলা গ্রাম-বাংলার ঐতিহ্যের প্রতীক: মোহাম্মদ নুরুজ্জামান লিটন
- আপডেট: ১০:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের শিকড়ী গ্রামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ১৬ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা। স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে এই খেলার আয়োজন করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শিকড়ী মাঠে প্রতিযোগিতার এ টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়। হাজারো ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হা-ডু-ডু কেবল একটি খেলাই নয়, এটি আমাদের জাতীয় পরিচয় এবং গ্রাম-বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক। আধুনিকতার ছোঁয়ায় ও কালের বিবর্তনে আজ আমাদের ঐতিহ্যবাহী জাতীয় খেলাগুলো বিলুপ্তির পথে। এই বিলুপ্তপ্রায় খেলাধুলোকে টিকিয়ে রাখতে এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তুলতে শিকড়ী গ্রামবাসীর এই আয়োজন সত্যি প্রশংসনীয়। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত এমন দেশীয় ক্রীড়া প্রতিযোগিতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সেক্টর, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকরাজ হোসেন রাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।






















