০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ উদ্বোধ​ন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬

শালিখা মাগুরা প্রতিনিধি : “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”। শালিখা থানার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জয় পেয়েছে আড়পাড়া ইউনিয়ন ও শালিখা ইউনিয়ন।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩:০০ ঘটিকায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ৩নং আড়পাড়া ইউনিয়ন ও ৬নং বুনাগাতী ইউনিয়ন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আড়পাড়া ইউনিয়ন জয়লাভ করে। দিনের দ্বিতীয় ম্যাচে ১নং ধনেশ্বরগাতী ইউনিয়নকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ৫নং শালিখা ইউনিয়ন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান (পিপিএম-সেবা)।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করা এবং স্থানীয় পর্যায় থেকে জাতীয় মানের কাবাডি খেলোয়াড় তৈরি করাই শালিখা থানা পুলিশের এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

​শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন, সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ এবং সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক, ও উপজেলা সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলাম রেজা ঢালী সহ উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​এছাড়াও অনুষ্ঠানে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, শালিখা থানার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। ক্রীড়াপ্রেমী দর্শকরা পুরো মাঠে উপস্থিত থেকে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ উদ্বোধ​ন

আপডেট: ১০:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬