০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাঘারপাড়ার সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া ঃ বাঘারপাড়ার সরকারি শহীদ সিরাজউদ্দিন হোসেন কলেজে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস উপলক্ষে আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। নতুন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রভাষক গোলাম মোরশেদ তনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. মীর কাশেম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রভাষক আবু সাঈদ মোহা. আতিকুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মিনা আক্তারসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জয়নাল আবেদীন ও আবু উবাইদা শিমু।

বক্তারা নবীন শিক্ষার্থীদের কলেজজীবনে স্বাগত জানিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলি বিকাশের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বসিত উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় এবং প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায় । এসময় উপস্থিত শিক্ষক মন্ডলী নবীন এই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ার সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপডেট: ১০:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬