দেশের অভ্যন্তরে অস্থিতিশীল কারীদের বিরুদ্ধে শার্শায় যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
- আপডেট: ১০:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদকঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও দেশের অভ্যন্তরে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ২০২৬ ইং তারিখ বিকেল ৪টার দিকে যশোরের শার্শার বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
হাসানুলের সঞ্চালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন বিগত ১৭ বছর যাবত আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্যাতন ও মামলা হামলার শিকার রাজপথের লড়াকু সৈনিক শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জনাব মোঃ কবির হোসেন।
প্রতিবাদ মিছিল ও পথসভার মধ্যমনি উপজেলা যুবদলের ত্যাগী নেতা জনাব কবির হোসেন বক্তব্যে বলেন, বিগত ১৭ বছরে আমি এই শার্শা উপজেলা তথা ইউনিয়ন জনপদের রাজপথের একজন কর্মী ছিলাম বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি মামলা খেয়েছি আওয়ামীলীগ সন্ত্রাসীরা আমার নিজের ভাই জাহাঙ্গীর হোসেনের বাড়িতে বোমা হামলা সহ তাঁকে বাড়িতে থাকতে দেয়নি।
সে সময় এই বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির নেতা কর্মী সহ সমগ্র বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীরা ঠিকমতো ঘরে ঘুমাতে দেয়নি।
আজ দেশের অভ্যন্তরে যারা প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তারা সাবধান হয়ে যান। সবশেষে ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন এবং পথসভাটি শেষ হয়।
এছাড়াও অন্যান্যদের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন রাখেন, সাবেক ছাত্রনেতা আইয়ূব আলী, তৌহিদ, সাবেক যুবনেতা কামরুল হাসন মিঠু ও শাহীন, নিলু সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি মোহিদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা এসময় উক্ত মিছিলে ও পথসভায় উপস্থিত ছিলেন।





















