১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মণিরামপুরে ৬২ হাজার ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক-১, পিক-আপ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: ​যশোরের মণিরামপুরে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৬২ হাজার পিস ট্যাপেনটাডল (Tapentadol) ট্যাবলেট, ৫০ বোতল উইনসেরেক্স (Wincerex) কাফ সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিক-আপ জব্দ করেছে মণিরামপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর-২০২৬) রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে মণিরামপুর থানার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নের ডুমুরখালী-রাজগঞ্জগামী সড়কের কোমলপুর বাজারস্থ রাফেজা টেলিকমের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ।

​এ সময় সন্দেহভাজন একটি মিনি পিক-আপকে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামলে তল্লাশি চালিয়ে চালক ফারুক হোসেন ওরফে জুয়েলকে (৩৯) আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে মিনি পিক-আপের ড্রাইভিং সিটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ৫০ পিস উইনসেরেক্স কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিক-আপটি জব্দ করা হয়।

​আটককৃত ফারুক হোসেন ওরফে জুয়েল সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শ্রীপতিপুর পূর্ব গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

​মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাঈদ-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন এসআই মোঃ আমিরুল ইসলাম, এসআই ওবায়দুর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সদস্যরা।

​এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাঈদ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

মণিরামপুরে ৬২ হাজার ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক-১, পিক-আপ জব্দ

আপডেট: ১২:৪৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬