০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শার্শা উপজেলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: ​উৎসব মুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে যশোরের শার্শা উপজেলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুজ্জামান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “শিক্ষা হচ্ছে উন্নত জীবন গঠনের প্রধান হাতিয়ার। সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীদের আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শার্শা উপজেলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি খায়রুজ্জামান মধু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, অভিভাবক সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও উক্ত কলেজের শিক্ষক মামুনুর রশীদ।

​সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ হাসানুজ্জামান শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও নিয়মানুবর্তিতা বজায় রাখার আহ্বান জানান।

​অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবাগত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে কলেজের নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

শার্শা উপজেলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আপডেট: ১২:২৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬