যশোরে জেলা পুলিশের কল্যাণ সভা: আগস্ট মাসের সেরা ওসি কবির, এসআই শরিফুল ও এএসআই কাজলসহ ৫৮ জন পুরষ্কৃত
- আপডেট: ০৯:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর-২০২৬) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।
কল্যাণ সভার শুরুতেই বিগত মাসের গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এরপর জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যগণ তাঁদের সুবিধা-অসুবিধা এবং পেশাগত নানা প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সব কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যার সমাধান দেন।
সভায় আগস্ট/২০২৬ মাসের পেশাগত কাজের সাফল্য, নিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
এর মধ্যে আগস্ট মাসের সেরা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা লাভ করেন কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ কবির হোসেন। শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) মনোনীত হন শার্শা থানার এসআই মোঃ শরিফুল ইসলাম এবং শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হন চৌগাছা থানার এএসআই কাজল কুমার দাস।
কল্যাণ সভা শেষে যশোর জেলা পুলিশে দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে অবসরজনিত (পিআরএল) ছুটিতে যাওয়া ১ জন নন-পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, জেলা পুলিশের বিভিন্ন সার্কেল কর্মকর্তা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, জেলা পুলিশের বিভিন্ন থানার ওসি ও আদালতের ইন্সপেক্টরসহ পুলিশ হাসপাতালের চিকিৎসক ও ফোর্সবৃন্দ।





















