শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দুই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
- আপডেট: ০৯:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে দুই বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসম্পন্ন হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মরহুম জোনাব আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আফসার আলী মারা যায় এবং সন্ধ্যা সোয়া সাতটার সময় পারদিলাল পুর সরকারি গোরস্থানে তাকে দাফন করা হয়। দাফন কার্যক্রমে উপস্থিত থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
অপরদিকে গতকাল বুধবার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।একই এলাকার মুসলিমপুর গ্রামের মরহুম মোমাজেদ আলীর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম মঙ্গলবার রাতে মারা যান।
বুধবার সকাল দশটার সময় তাদের পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। দাফন কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ,রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাম্মদ হাসান আলী, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হক, অধ্যাপক আব্দুল মান্নানসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ।শিবগঞ্জ থানা চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মাননা জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী,১ছেলে ,২মেয়ে এবং নাতী -নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও জানাজার নামাজ পরিচালনা করেন অধ্যক্ষ হাসান আলী।






















