যশোর কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়ার বড়বাড়ি
- আপডেট: ১২:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬

মোঃ মন্জুরুল ইসলাম (মুকুল) :
সতেরো শতকের প্রথমে জমিদার দেওয়ান রুক্মিণী কান্ত বসু(আমাদের পূর্ব পুরুষ) যশোরের কেশবপুর থানার পাঁজিয়ার পূর্ব পাড়ায় ৩২ ঘর বিশিষ্ট বড়বাড়ি (আমাদের বাড়ি) নির্মাণ করেন।
এজন্য একে পূর্ববাড়িও বলা হয়। বড়বাড়ির বেশ কয়েক বছর পূর্বে তার পূর্ব পুরুষ পশ্চিম পাড়ার সার্বজনীন পূঁজা মন্দিরের বিপরীতে সাতনলের উত্তর পাড়ে পুরনো বাড়ি (চকের বাড়ি) নির্মাণ করে পাঁজিয়ার গোড়াপত্তন করেন।
রুক্মিণী কান্ত বসু বড়বাড়ি নির্মাণের পূর্বে গুরুবাড়ি (ধীরাজ ভট্টাচার্যদের বাড়ি), চণ্ডীমণ্ডপ এবং পরে বৈঠকখানা, কাছারী, নাটমন্দির ইত্যাদি নির্মাণ করেন। এর কিছুকাল পর রাজা পরেশনাথ বসু নতুন বাড়ি (বর্তমান পাঁজিয়া কলেজ) নির্মাণ করেন। তারা সবাই হুগলির মহানাদ থেকে এসেছিলেন এবং পুরনো বাড়ি, বড়বাড়ি, নতুন বাড়িসহ বোস পাড়ায় সবাই পরস্পরের জ্ঞাতী ছিলেন।
তারা দুজনই বাংলার সুবেদার ও নবাবদের দেওয়ান ছিলেন।
তবে রুক্মিণী বসু তার জ্ঞাতী পাঁচ ভাই এবং প্রতিবেশী ভাইদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং পূর্ব পাড়ায় একসাথে বসবাস শুরু করেছিলেন। এজন্য পূর্ব পাড়াকে বোসপাড়া বলা হয়। তার জ্ঞাতী ৫ ভাই এখনো পূজা-অর্চনা, জমা-জমি সর্বত্র ৫শরীক হিসাবেই বসবাস করছেন।
রুক্মিণী কান্ত বসু নিঃসন্তান ছিলেন। তার মেজো ভাই গৌরীকান্ত বসুর পৌত্র জমিদার যোগেন্দ্র নাথ বসু আঠারো শতকে পাঁজিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যাক্তি ছিলেন এবং ১৮৭০সালে প্রতিষ্ঠিত গ্রামের প্রথম প্রশাসনিক প্রতিষ্ঠান পাঁজিয়া গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্ট মনোনিত হন।
তিনি এবং শ্রীনাথ বসু রাজা পরেশনাথের পৌত্র ১৮৯৭ সালের ৪ জানুয়ারী পাঁজিয়া হাই ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুল বড়বাড়ির বৈঠকখানা, চণ্ডীমণ্ডপ, নাটমন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৩৫ সালে বর্তমান স্হানে স্থানান্তর করা হয়। যোগেন্দ্রনাথ বসুর মেঝো ছেলে অনুকূল চন্দ্র বসু ১৯০১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ বি,এ,পাশ করে পাঁজিয়া স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হন।
ছোট ছেলে কালিপদ বসু(আমার ঠাকুরদা) ১৯০৩ সালে বি,এ,পাশ করে বিলেতে ব্যারিস্টারী পড়তে যান।কিন্তু টি,বি,রোগ হওয়ায় ফিরে আসতে হয়।যোগেন্দ্রনাথ বসুর মেয়ে স্নেহলতা খুলনা জেলা কংগ্রেসের সভাপতি এবং আচার্য প্রফুল্লচন্দ্র স্কুলের প্রতিষ্ঠাতা।তার স্বামী ছিলেন জমিদার ললিত মোহন রায়চৌধুরী।
যোগেন্দ্রনাথ বসুর বড় ছেলে জ্ঞানেন্দ্র নাথ বসু অকাল মৃত্যু বরণ করেন।তার বড় ছেলে প্রমোদ(বিল্ল) বসু বি,এ, বেঙ্গল কংগ্রেসের সহসভাপতি ছিলেন। মেঝো ছেলে গোপল বসু বি,এ, এবং সেজোছেলে অমল (প্যাগম) বসু এম,এ, এল,এল,বি,(কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট) এবং ছোট ছেলে অনাথ বসু বি,এ,। চলবে




























