১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে একজনের পা ভেঙে ফেলার অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১

নড়াইল প্রতিনিধিঃ বাড়ির সীমানা ঘেরা জাল কেটে নষ্ট করা নিয়ে বিরোধের সূত্র ধরে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের মৃত পাগল চন্দ্র বিশ্বাসের ছেলে জয় বাবু বিশ্বাসের পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী নিলীমা বিশ্বাস দেবভোগ গ্রামের তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিন চার জনের জড়িত থাকার কথা উল্লেখ করে নড়াইল সদর থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন বলে জানান।

বাদীর লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়,
পূর্বের বিরোধের সূত্র ধরে গত ২৫ সে সেপ্টেম্বর সন্ধার দিকে ভুক্তভোগী জয় বাবু বিশ্বাস দেবভোগ বাজারে পৌঁছালে একই এলাকার দীনবন্ধু বিশ্বাসের ছেলে পরেশ বিশ্বাস,অধীর বিশ্বাসের ছেলে সমার বিশ্বাস ও সমার বিশ্বাসের ছেলে অভিজিত বিশ্বাসসহ অজ্ঞাত আরো চারপাঁচজন মিলে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর ডান পা ভেঙে ফেলে।

এসময় এলোপাতাড়ি আঘাতে জয় বাবু বিশ্বাসের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

স্থানীয় অনেকেই ঘটনা প্রত্যাক্ষ করলেও অভিযুক্তদের মারমুখী আচরণের কারনে এগিয়ে যেতে সাহস পায়নি কেউ। এসময় ভুক্তভোগীর কাছ থেকে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার কথাও জানান ভুক্তভোগীর স্ত্রী নিলীমা বিশ্বাস।

অভিযুক্তরা জয় বাবু বিশ্বাসকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে গেলে স্থানীয়দের সহায়তায় তার স্ত্রী তাঁকে
নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতাল কতৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোহরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আহত জয় বাবু বিশ্বাস এখন যশোহর পঙ্গু সেবা কেন্দ্রে ভর্তি আছেন।
দ্রুত তাঁর পায়ের অপারেশন করতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

নিলীমা বিশ্বাস তার স্বামীকে মেরে আহত করার ঘটনায় উল্লেখিত আসামীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।

হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত পরেশ বিশ্বাসের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জয় বাবু বিশ্বাসের উপর দুর্বৃওদের হামলার বিষয়টি স্বীকার করলেও তার বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়া বা জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

নড়াইলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে একজনের পা ভেঙে ফেলার অভিযোগ

আপডেট: ০৬:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬