১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যশোর বাউবি’র পরিচালকের সাথে ঝিকরগাছা কামিল মাদ্রাসার শিক্ষকদের মতবিনিময়

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত দক্ষতার কোনো বিকল্প নেই। শিক্ষকদের যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষা গ্রহণ করতে হবে।

২৮ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১২টায় ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এক বিশেষ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি বাউবির বিভিন্ন শিক্ষা কার্যক্রমের ওপর আলোকপাত করেন। বিশেষ করে, মাদ্রাসার প্রভাষক পর্যন্ত সকল ধর্মীয় শিক্ষককে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএমএড প্রোগ্রামে ভর্তির জন্য উদ্বুদ্ধ করেন এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমিরুল ইসলাম। সভা শেষে অতিথিবৃন্দ মাদ্রাসার বিভিন্ন শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

যশোর বাউবি’র পরিচালকের সাথে ঝিকরগাছা কামিল মাদ্রাসার শিক্ষকদের মতবিনিময়

আপডেট: ০৯:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬