১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২৫ কেজি গাঁজাসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ঘিবা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৭ নম্বর ঘিবা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে ৮৩টি শাড়ি, ১ দশমিক ৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৩ দশমিক ৫ কেজি কিসমিশ, ২০ প্যাকেট পাতার বিড়ি ও ১১২টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, আটক করা মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার ২০০ টাকা।

আটক ২৫ কেজি গাঁজা মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দ করা অন্যান্য চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২৫ কেজি গাঁজাসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১০:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬