শালিখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারী ন্যাপকিন বিতরণ
- আপডেট: ০৬:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৮

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ শালিখা উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার ১৪ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭ শত নারী শিক্ষার্থীর জন্য স্যানিটারী ন্যাপকিন প্রদান করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মিলনায়তনে এই উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ গনি মিয়ার সভাপতিত্বে ৫০টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বনি আমিন। প্রধান অতিথি সকল প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতাসহ সৃজনশীল কাজে সহায়তা প্রদান করার কথা বলেন।
এছাড়াও তিনি বিভিন্ন পরামর্শ দেন। বিশেষ করে ইংলিশ ক্লাব ও বিতর্ক প্রতিযোগিতায় আয়োজনের জন্য গুরুত্ব আরোপ করেন। সেওজগাতী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধে নারী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল প্রদানের আশ্বাস দেন।
সভা শেষে তিনি ১৪টি প্রতিষ্ঠানের জন্য ৭শ ন্যাপকিন তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়।





















