১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২২টি শাড়ি, ১টি থ্রি-পিস ও ৭৪টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত পণ্যগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার ৭০০ টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত চোরাচালান পণ্যগুলো আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস পণ্য জব্দ

আপডেট: ০৯:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬