০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণ, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ-জনগণের মধ্যকার পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নীলফামারী টেনিস কমপ্লেক্স মাঠে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ে অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ৪টি পুরুষ ও ৪টি নারী দল অংশ নেয়।

​পুরুষ বিভাগ: নীলফামারী সদর থানা কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সৈয়দপুর থানা কাবাডি দল রানার্সআপ হয়।
​নারী বিভাগ: নীলফামারী সদর থানা মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং জলঢাকা থানা দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখায়।

​খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।

​অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, সুশীল সমাজের প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট: ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬