বাঘারপাড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপডেট: ০৯:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৯

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) : উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে যশোরের বাঘারপাড়ায় উদ্বোধন করা হয়েছে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট। আর এই উদ্বোধনী দিনের প্রথম খেলায় জয় পেয়েছে কৃষক দল ও ছাত্রদল। প্রথম ম্যাচে স্বেচ্ছাসেবক দলকে ৫-০ গোলে হারিয়েছে কৃষক দল। আর দ্বিতীয় ম্যাচে যুবদলকে ৫-৪ গোলে পরাজিত করেছে ছাত্রদল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোহাকুলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি।
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে ৫-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় ইউনিয়ন কৃষক দল। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দোহাকুলা ইউনিয়ন যুবদলকে ৫-৪ গোলে হারিয়ে জয়ী হয় ইউনিয়ন ছাত্রদল।
টুর্নামেন্টের ফাইনাল খেলা দোহাকুলা ইউনিয়নের ছাইবাড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে দোহাকুলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিন অধিকারী বিশেষ অতিথি ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রশিদ। সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বেলায়েত হোসেন, পৌর কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন, দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাবার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আবু কালাম, যুবদল নেতা বিপ্লব হোসেন, সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আল মামুন, ছাত্রদল নেতা রিয়াদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















