০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পরিচয় সংকট দূর ও পুনর্বাসনের দাবিতে সৈয়দপুরে উর্দুভাষী জনগোষ্ঠীর মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০

নিজস্ব প্রতিবেদকঃ ​স্বাধীনতার দীর্ঘ ৫৫বছর পরও ঘোচেনি পরিচয় সংকট; মেলেনি স্থায়ী নাগরিক মর্যাদা। ‘বিহারী’ বা ‘আটকে পড়া পাকিস্তানি’ নয়—নথিপত্রে ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির আকুল আকুতি জানিয়েছেন সৈয়দপুরের ক্যাম্প বাসিন্দারা।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ উর্দুভাষী অধিকার আন্দোলন ও উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে সর্বস্তরের ক্যাম্পবাসী এ দাবি জানান।

​সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিচয়ের অস্পষ্টতার কারণে সামাজিক ও নাগরিক জীবনে প্রতিনিয়ত বৈষম্য ও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাদের। উচ্ছেদ আতঙ্কের অবসান ঘটিয়ে মর্যাদাপূর্ণ পুনর্বাসন না করা পর্যন্ত ক্যাম্প থেকে কাউকেই উচ্ছেদ না করার জোর দাবি জানান তারা। পাশাপাশি ক্যাম্পের বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

​বক্তারা অবিলম্বে এই পরিচয় সংকট নিরসন এবং পুনর্বাসনসহ চার দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

পরিচয় সংকট দূর ও পুনর্বাসনের দাবিতে সৈয়দপুরে উর্দুভাষী জনগোষ্ঠীর মানববন্ধন

আপডেট: ০২:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬