০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের সীমান্তবর্তী বেনাপোল পৌর গেট এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর-২০২৬) বিকেলে পৌর গেটের উত্তর পাশের একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিচয় নিশ্চিত না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মরদেহটির দাফন সম্পন্ন করা হয়েছে।

​স্থানীয়রা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে বেনাপোল পৌর গেট ও এর আশপাশের এলাকাতেই ঘোরাফেরা করতেন। তবে তিনি সেখানকার স্থানীয় বাসিন্দা ছিলেন না এবং কোনো স্বজনকেও কখনো দেখা যায়নি। এলাকাবাসীর অনেকের মতে, তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিনযাপন করছিলেন।

​শুক্রবার বিকেলে পৌর গেট সংলগ্ন খোলা মাঠে উক্ত নারীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​এদিকে প্রাথমিক তদন্তে মৃত নারীর কোনো নাম-পরিচয় কিংবা ওয়ারিশদের সন্ধান মেলেনি। পরিস্থিতি বিবেচনায় কোনো স্বজন না পাওয়ায় শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় ও উদ্যোগে লাশটির দাফনের ব্যবস্থা করা হয়।

​এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি আরও জানান, মৃত নারীর পরিচয় সনাক্তের জন্য পুলিশি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রদেয় হাতের ছাপ (ফিংগারপ্রিন্ট) সংগ্রহ করে বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আপডেট: ১২:২০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬