০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে ২১ টন সার জব্দ, ম্যানেজারের ৭ দিনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • /

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত সার মজুদ এবং নির্ধারিত গুদামের বাইরে সার সংরক্ষণের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার সাজ্জাদ হোসেনকে (২৭) সাত দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে সাত দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে মজুদ থাকা ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে।

এ সময় দীঘিনালা উপজেলার সদর ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) ফারিয়া সুলতানা অভিযানে নেতৃত্ব দেন।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের জন্য সরকারি বরাদ্দ করা সার যথাযথভাবে সংরক্ষণ ও বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি বরাদ্দের সার অনিয়মের মাধ্যমে মজুদ বা নির্ধারিত গুদামের বাইরে সংরক্ষণ করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সরকারি বরাদ্দের সার সঠিকভাবে সংরক্ষণ ও বিতরণ নিশ্চিত করতে অভিযানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে ২১ টন সার জব্দ, ম্যানেজারের ৭ দিনের কারাদণ্ড

আপডেট: ০৯:৩৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬