০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের আগমন উপলক্ষে শার্শায় বিএনপি’র প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২

​নিজস্ব প্রতিবেদক: সরকারি গেজেটের মাধ্যমে যশোর, মাগুরা ও নড়াইল জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পাওয়ার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের আসন্ন সফরকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি।

​প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর’২৬ বিকেলে শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

​আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) খুলনা অঞ্চলের সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা ও নড়াইল সফর করবেন। প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ওইদিন বেলা ৩টায় তিনি বেনাপোল কাস্টম হাউসে আমদানি-রপ্তানি বাণিজ্য সংক্রান্ত বিষয়ে কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। পরবর্তীতে বিকেল ৪টায় বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করবেন। বিকেল ৪টা ৩০ মিনিটে উলাশী খালের ঐতিহাসিক বৃক্ষরোপণ কর্মসূচির স্ট্রিপ বাগান এবং শার্শা উপজেলায় রোপিত ঐতিহ্যবাহী তালগাছের বাগান পরিদর্শন করবেন তিনি।

​বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, বিভিন্ন কর্মসূচির সফল বাস্তবায়ন এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দলীয় নেতৃবৃন্দ।

​সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

​এছাড়াও প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি শাহাবুদ্দিন, নাসিমুল গনি বল্টু, আলহাজ্ব আব্দার আলী, এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট-২০২৬) জারিকৃত এক সরকারি গেজেটের মাধ্যমে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে যশোর, মাগুরা ও নড়াইল জেলার মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্বচ্ছতা, সুশাসন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সমন্বয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের আগমন উপলক্ষে শার্শায় বিএনপি’র প্রস্তুতি সভা

আপডেট: ০১:০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬