০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কায়বায় ৪ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণ বুরুজ বাগানের মা-ছেলে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মা ও ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর-২০২৬) দুপুরে উপজেলার কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন— যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান (পূর্বপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) এবং তাঁর ছেলে সাকিব হোসেন রানা (২৫)।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় (যশোর) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে শার্শার পশ্চিমকোটা গ্রামের বেলতলা-সোনাবাড়ীয়া সড়কের উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওসমান সরদারের বাড়ির সামনের সড়ক থেকে হালিমা খাতুন ও সাকিব হোসেন রানাকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন জব্দ করে অভিযানকারী দল।

​এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে আটককৃত মা-ছেলের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

কায়বায় ৪ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণ বুরুজ বাগানের মা-ছেলে গ্রেপ্তার

আপডেট: ০৮:৫৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬