০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আশরাফ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ১০২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফ (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

​ডিবি সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ সেপ্টেম্বর’২৬) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা ডিবি যশোরের এসআই শেখ হাদীউজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানার ১০ নম্বর চাঁচড়া ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বেড়বাড়ি গ্রামের বাসিন্দা মো. আশরাফের বসতবাড়ির রান্নাঘরের সামনে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সে কৌশলে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়।

​পরবর্তীতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক আশরাফ তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। এ সময় তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​আটককৃত আসামি মো. আশরাফ (৩২) যশোর কোতয়ালী থানার চাঁচড়া ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের আব্দুস ছাত্তার ও মর্জিনা খাতুনের ছেলে।

​ডিবি পুলিশ জানায়, মাদক উদ্ধার ও আটকের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক আসামিকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আশরাফ আটক

আপডেট: ০৯:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬