০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোগায় ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • /

​নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭৫০ টাকাসহ মোছাঃ জয়নুর খাতুন (৫৯) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে এ সময় কৌশলে পালিয়ে গেছে চক্রটির অপর এক সদস্য।

​পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর-২০২৬) দিবাগত রাত পৌনে ১১টার দিকে শার্শা থানার এসআই আশীষ সরকারের নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভূলাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভূলাট গ্রামের বাজারপাড়ায় মৃত বজলুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়।

​অভিযানকালে নারী কনস্টেবলের সহায়তায় ঘর থেকে জয়নুর খাতুনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটক নারীর হেফাজত থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৭৫০ টাকা উদ্ধার করা হয়।

​আটককৃত মোছাঃ জয়নুর খাতুন (৫৯) অগ্রভূলাট বাজারপাড়া এলাকার মৃত বজলুর রহমানের স্ত্রী এবং মোঃ মোস্তাব আলীর মেয়ে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, আটক নারী ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

গোগায় ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি আটক

আপডেট: ০৮:৫৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬