০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মনিরামপুরে ২৫ বাড়িতে আগুন দেওয়ার ভিডিও ভিত্তিহীন: যশোর জেলা পুলিশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের পল্লীতে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের খবরটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে জেলা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর-২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা)।

​প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, যশোর অসাম্প্রদায়িক চেতনার এক ঐতিহাসিক জনপদ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের প্রথম স্বাধীন হওয়া এই জেলায় আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য ও ভিডিও ছড়িয়ে জেলাকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

​তিনি স্পষ্ট করে বলেন, মনিরামপুরে সনাতনী পল্লীতে কোনো প্রকার অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া ভিডিও ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। যশোর জেলা পুলিশ এই ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে গুজব রটনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপপ্রচার রোধে পুলিশ তৎপর রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই অঙ্গীকার নিয়ে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

​প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

মনিরামপুরে ২৫ বাড়িতে আগুন দেওয়ার ভিডিও ভিত্তিহীন: যশোর জেলা পুলিশ

আপডেট: ১১:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬