১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • /

স্টাফ রিপোর্টার : যশোর সদরের শংকরপুর এলাকা থেকে মুঈন ইসলাম (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর গত ৩৫ দিন ধরে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত শিশুটির কোনো হদিস মেলেনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শনিবার সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে মুঈন স্থানীয় বকচর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে মাদ্রাসায়ও পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। মুঈন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শংকরপুর মোবারক কাঠি এলাকার নাঈম ইসলামের ছেলে।

ছেলেকে হারিয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। কোনো উপায় না পেয়ে গত ২৬ আগস্ট যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। তবে ঘটনার এতদিন পার হয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান না মেলায় পরিবারের দুশ্চিন্তা আরও বেড়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি যদি ছবি ও বর্ণনার সাথে মিল থাকা মুঈনের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় জানানোর জন্য অথবা সরাসরি তার পরিবারের সাথে ০১৭১৩২২৯৭৭২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

আপডেট: ১০:১৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬