০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনাপোলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিগত তিন মাস যাবৎ বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত পৌর এলাকার ৯টি ওয়ার্ড ও মহাসড়কের উভয় পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছেন। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শনের জন্য আগামী ২১ সেপ্টেম্বর-২০২৬ তারিখে বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বেনাপোল আসছেন।

​এরই পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি করে পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আজ শনিবার ১৯ সেপ্টেম্বর-২৬) সকাল ১১টায় বেনাপোল পৌর গেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।

​প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, “বাংলাদেশকে সবুজ-শ্যামলে ভরে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। গাছ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু গাছ লাগালেই চলবে না, পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।”

​তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

​বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে এবং নেতাদের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে আরও অংশ নেন—পৌর বিএনপির সহসভাপতি ইদ্রিস মালেক, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, বড়আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব হোসেন, দিঘীরপাড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং নামাজগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ।

​এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাজ হোসেন রাজ, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর ও বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা।

​কর্মসূচি শেষে পৌর গেট সংলগ্ন বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট: ০৫:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬