১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে সাংবাদিকের সাথে বাগবিতণ্ডা ও ফেসবুকে মানহানিকর পোস্ট: গ্রেফতার-৩

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ছবি তোলাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক ও ক্যামেরাম্যানের সাথে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে আজ দুপুরে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সৈয়দপুর থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সৈয়দপুরে ছবি তোলাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সাংবাদিক ও ক্যামেরাম্যানের সাথে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ খুলে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট প্রদান করেন। বিষয়টি নজরে আসলে এবং ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে।

​মামলা ও আইনি পদক্ষেপ :

ঘটনার সত্যতা পাওয়ার পর সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৯(ক), ২৫ এবং ২৭ ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নম্বর: ০৭)। মামলা রুজুর পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।

​গ্রেফতারকৃত আসামীরা​ হলেন সৈয়দপুর লিচু বাগান সাহেব পাড়ার কামালের ছেলে শাকির ওরফে রানা (৩০) ও তার স্ত্রী মাহিমা ইসলাম ওরফে শাম্মী (২৫) এবং তার ছোট ভাই সুজন (২৫)।

Please Share This Post in Your Social Media

সৈয়দপুরে সাংবাদিকের সাথে বাগবিতণ্ডা ও ফেসবুকে মানহানিকর পোস্ট: গ্রেফতার-৩

আপডেট: ০৬:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬