০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক টিকা দান কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • /

​নিজস্ব প্রতিবেদক: ‘একটি টিকা একটি জীবন, একটি নিরাপদ শহর—জলাতঙ্ক প্রতিরোধে টিকাই একমাত্র উপায়, মানুষ ও প্রাণীর সহাবস্থান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোল পৌরসভায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল থেকে পৌর এলাকার বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান (ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

​বেনাপোল পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের জলাতঙ্ক রোগের ঝুঁকি থেকে মুক্ত রাখা এবং মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতেই এই টিকাদান অভিযান পরিচালনা করা হচ্ছে।

​টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর রাশিদা খাতুন এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

​বেনাপোল পৌরসভার প্রশাসক ফজলে ওয়াহিদ বলেন, “বাংলাদেশের প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে প্রাণী নিধন করার নিয়ম নেই। তাই আমরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরগুলোকে টিকাদানের আওতায় আনার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছি।”

​পৌরসভা সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম টানা পরিচালিত হবে। পৌর এলাকার সকল ওয়ার্ডে ধারাবাহিকভাবে বেওয়ারিশ কুকুর চিহ্নিত করে শতভাগ টিকা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক টিকা দান কর্মসূচির উদ্বোধন

আপডেট: ০১:১৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬