০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের বিশেষ অভিযানে বাগআঁচড়ার আসাদুল মেম্বার গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের স্থানীয় নেতা ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসাদুল ইসলাম (৫২) মেম্বারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

​সোমবার (১৪ সেপ্টেম্বর-২০২৬) রাত সাড়ে ৮টায় শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া গ্রামের (উত্তরপাড়া) থেকে তাকে আটক করা হয়।

​আটক মোঃ আসাদুল ইসলাম শার্শা উপজেলার বাগআঁচড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে। আসাদুল ইসলাম বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং একই ইউনিয়ন যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক।

​পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার মামলা নম্বর-৩১ (তারিখ: ২৩/১০/২০২৪; পেনাল কোডের ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩৫৪/ ৩৮৫/ ৩৮৬/ ৫০৬/ ১১৪/ ১০৯ ধারা) পুলিশের দাবি, তদন্ত চলাকালে ঘটনার সাথে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় আসাদুল মেম্বারের। এরপর সোমবার রাতে শার্শা থানার এসআই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

​শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “চলমান বিশেষ অভিযানের আওতায় নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

​তিনি আরও জানান, বর্তমানে শার্শা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

পুলিশের বিশেষ অভিযানে বাগআঁচড়ার আসাদুল মেম্বার গ্রেফতার

আপডেট: ১২:২৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬