শিরোনাম:
শিবগঞ্জে বিনোদপুর আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:২১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর আলিম মাদ্রাসায় অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিনোদপুর আলিম মাদরাসার অধ্যক্ষ উমার ফারুক এর সভাপতিত্বে শুরু হয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ড. মোঃ কেরামত আলী ।
সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





















