প্রয়াত সাংবাদিক আসলাম ইকবাল ও প্রয়াত প্রবীণ সাংবাদিকদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত
- আপডেট: ০৫:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ১৬২

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে ঢাকা তোপখানাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ২৯ জুন ‘২৬ সোমবার সকাল ১১ টায় প্রয়াত কর্মাহত সাংবাদিক আসলাম ইকবালসহ সংগঠনের প্রয়াত ১৩ জন সাংবাদিকের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
উক্ত শোক সভায় সংগঠনের সভাপতি এবিএম সেলিম আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: একাব্বর আলীর সঞ্চালনায় প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবনের উপর আলোচনা ও পরপারের সুখ শান্তি কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান ১নং কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি শিকদার আবদুস সালাম, সহ-সভাপতি আলম হোসেন, সিনিয়র সদস্য সাবেক অর্থ সম্পাদক আব্দুল মজিদ, বর্তমান অর্থ সম্পাদক মিজানুর রহমান,দপ্তর সম্পাদক আআম একরামুল হক আসাদ, সদস্য কবি জামাল উদ্দিন জামাল, প্রয়াত আসলাম ইকবালের ভাগনি ফাতেমাতুজ জহুরা তন্নী প্রমূখ নেতৃবর্গ।

সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং প্রয়াত সাংবাদিক নেতৃবর্গের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং প্রয়াত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। সভা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি খাবার বিতরণ করা হয়।



























