০১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩১:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর-২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সালাম গফফার ছন্দ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক হিরোন আহমেদ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন রাজু, মামুনুর রশীদ, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম, সেলিম আহম্মেদ ও হুমায়ন কবির মিরাজ।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র তুলে ধরতে হবে। সংবাদ পরিবেশনে পেশাগত নীতি ও দায়িত্বশীলতা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন আলোচনা ও মতামত তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

আপডেট: ০৮:৩১:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬